ধামইরহাটে তারুণ্যের উৎসব সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ এর সমাপনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা স্মৃতিসৌধ চত্বরে ৫১ দিনব্যাপী অনুষ্ঠিত তারুণ্যের উৎসবে ৭টি ক্যাটাগরিতে মোট ৩৭টি ইভেন্টের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণী অফিসার কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনছুর আলী, উপজেলা মৎস অফিসার মো. আইয়ুব আলী, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মিলন কুমার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক আব্দুল আজিজ মন্ডল, অরিন্দম মাহমুদ, মুমিনুল ইসলাম, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান সৈকত, শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক এম.কে জিন্নাহ চৌধুরী প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত শিল্পীবৃন্দ এবং নওগাঁ জেলার তরুণ শূন্যস্থান ব্যান্ডের শিল্পীরা সংগীত পরিবশেন করেন।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন