ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জবিতে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ১৬-২-২০২৫ বিকাল ৫:৩৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা ‘দখল’ করার প্রস্তাবের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। 

রবিবার (১৬ ফেব্রুয়ারী) শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে এসে অবস্থান করে।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, ‘অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে আমরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি এবং দাঁড়াবো। মুসলিমদের ওপর অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।

এসময় বিশ্ববিদ্যালয়ে আল নাহিয়ান ফারদিন নামের এক শিক্ষার্থী বলেন, ‘মুসলিমদের ওপর নির্যাতন ও গণহত্যার পক্ষে যারা থাকে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থামবে না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তেমনই আমেরিকার অন্যায়ের বিরুদ্ধেও রুখে দাঁড়াবো।’

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিধ্বস্ত গাজা ‘দখল’ করে এটিকে পুনর্নির্মাণ ও ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ তৈরির ঘোষণা দেন। তার প্রস্তাবের লক্ষ্য ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করা। ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বব্যাপী নিন্দার মুখোমুখি হয়।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত