ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

অধ্যক্ষের বদলি বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-২-২০২৫ বিকাল ৭:৪০

নারায়ণগঞ্জের মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশের প্রতিবাদে ও আদেশ বাতিলের দাবিতে কলেজে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

 

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, ব্যানার টাঙিয়ে কলেজের অধ্যক্ষের বদলির আদেশের প্রতিবাদে ও আদেশ বাতিলের দাবিতে কলেজে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।একইসঙ্গে কলেজ মাঠে ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। শিক্ষার্থীরা বলেন, আমাদের অধ্যক্ষ অত্যন্ত ভালো শিক্ষক। তিনি এখানকার শিক্ষার মান উন্নত করেছেন। তার বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। এজন্য আমরা ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ঘোষণা করেছি।

 

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, আমি ৬ মাস হলো এসেছি এবং তাদের মাঝে কিছু অপূর্ণতা লক্ষ্য করেছিলাম। আমি এসেই নতুন বাংলাদেশ পেলাম। এসেই এখানে দেয়াল ভাঙা ছিল, সেটা সবাই মিলে চেষ্টা করেছি, ৩০ লাখ টাকার টেন্ডার হয়েছে, অচিরেই কাজ চালু হবে। কলেজে না এলে অভিভাবকদের কাছে এসএমএস চলে যায়। ফলে কলেজ ফাঁকি দিলে অভিভাবক জেনে যায়। এ রকম কিছু কাজ আমি এসে করেছি। আদেশ হয়েছে, আমি সরকারি আদেশের প্রতি শ্রদ্ধাশীল। আমি আদেশ মেনে চলে যাবো। আমি কলেজের উত্তরোত্তর সফলতা কামনা করি। এ কলেজের শিক্ষার্থীরা দেশ গড়ায় অনন্য ভূমিকা রাখবে আমার প্রত্যাশা। তিনি আরও বলেন, আমি অধ্যক্ষ কিন্তু আমি ইংরেজির অধ্যাপক। আমি প্রতিনিয়ত শ্রেণিকক্ষে ইংরেজি ক্লাস নিতে চাই। এটি আমাদের অনেক শিক্ষার্থীদের কাছে দুর্ভেদ্য। সেটি অত্যন্ত সহজভাবে উপস্থাপন করার কৌশল হয়তো আল্লাহ আমাকে দান করেছেন। আজকের যেই প্রতিচ্ছবি আমি মনে করি এটিই তার কারণ।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তারা যথাযময়ে যেন শ্রেণিকক্ষে আসে, শিক্ষালাভ করে, নিজেদের জীবন গড়ে, পরিবারের স্বপ্ন পূরণ করে, দেশমাতৃকার সেবায় নিয়োজিত করে। আমি কোনোভাবেই চাইনা সরকারি আচরণবিধি ও আদেশ পরিপন্থি কোনো কাজে তারা অংশগ্রহণ করুক। তাদের জায়গা শ্রেণিকক্ষে, সেখানেই থাকা উচিত।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা