ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করলেন জবি শিক্ষার্থী রিয়াদ


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ১৭-২-২০২৫ বিকাল ৫:০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের এক শিক্ষার্থী ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। মৃত শিক্ষার্থীর নাম হাবিব রিয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 

রোববার (১৭ ফেব্রুয়ারি) রাতে নিজ গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে তিনি বিষপান করেন বলে জানিয়েছেন তার বিভাগের সহপাঠীরা। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন থাকার পর, তার আত্মহত্যার ঘটনা সবাইকে হতবাক করেছে।  

সহপাঠীদের একজন জানান, প্রায় এক বছর আগে হাবিব রিয়াদ কোনো ঘোষণা ছাড়াই বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া ছেড়ে দেন এবং গ্রামে ফিরে যান। এরপর থেকে তিনি বিভাগের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি, এমনকি বন্ধুরাও তার খোঁজ জানত না।  

আরেক বন্ধু বলেন, রিয়াদ সবসময় একা চলত। ক্লাসেও নিরবে থাকত, তেমন কারও সঙ্গে মিশত না। পড়াশোনা ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে কোনো স্পষ্ট উত্তর দিত না। অনেকদিন ধরেই সে বিভাগের সবার থেকে দূরে ছিল।

ঘটনাটি নিয়ে জানতে চাইলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য বলেন, দীর্ঘদিন ওই ছাত্র ক্যাম্পাসে আসে না। ফাস্ট ইয়ারের পরে আর পড়ালেখা কন্টিনিউ করেনি। পরীবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত