রাবিতে শিক্ষক নিয়োগের নীতিমালা সংস্কারের জন্য কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যোগ্য শিক্ষক নিয়োগের লক্ষ্যে নীতিমালা সংস্কার কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবকে সভাপতি করে ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নয়ন নীতিমালা ২০২২' সংশোধন, পরিমার্জন করে উপযুক্ত নীতিমালা প্রণয়নের জন্য কাজ করবে এ কমিটি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্কার কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।
উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শিক্ষক নিয়োগ কার্যক্রম। ১২ ফেব্রুয়ারি পদার্থবিজ্ঞান বিভাগের ভাইভার মধ্য দিয়ে শুরু হয় এ নিয়োগ প্রক্রিয়া।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?