মায়ের ডাক অফিসে 'গুমনামা' বইয়ের মোড়ক উন্মোচন
পতিত আওয়ামী লীগ সরকারে সময় বাংলাদেশে রাষ্ট্রীয় মদদে গুমের ঘটনা নিয়ে একুশে বই মেলায় প্রকাশিত বই 'গুমনামা'র মোড়ক উন্মোচন করা হয়েছে। গুম হওয়া পরিবারদের সংগঠন মায়ের ডাকের প্রতিষ্ঠাতা হাজেরা খাতুন ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি সোমবার (১৭ ফেব্রুয়ারি) মায়ের ডাক অফিসে বইটির মোড়ক উন্মোচন করেন। বইটি লিখেছেন সাংবাদিক ও লেখক মিঞা মো. নুজহাতুল হাচান ।
বইটিতে শেখ হাসিনা সরকার রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে কিভাবে হাজার মানুষকে গুম ও হত্যা করেছে, মায়ের ডাক সংগঠনটিকে হাজেরা খাতুন শত প্রতিকূলতার মধ্যে কিভাবে গড়ে তোলেন এবং পরবর্তীতে সানজিদা ইসলাম তুলি সংগঠনটিকে কিভাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যান তা তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে হাজেরা খাতুন বলেন, আমরা আমাদের সন্তানদের অনেককে আজও ফেরত পেলাম না। আমার ছেলে সুমনও ফেরত আসলো না বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। গুম নিয়ে বই লেখার জন্য লেখককে ধন্যবাদ জানান মায়ের ডাকে প্রতিষ্ঠাতা।
মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, বইটি বাংলাদেশে গুমের ঘটনার জন্য একটা দলিল হয়ে থাকবে। বইটি লেখার সাহস করার জন্য তিনি লেখককে ধন্যবাদ জানান। এসময় তিনি গুমের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেন তুলি।
বইয়ের লেখক নুজহাতুল হাচান বলেন, গুমের ঘটনা বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কজনক কালো অধ্যায়। বাংলাদেশে যেন এর পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সজাগ থাকতে হবে। তিনি বলেন, গুম নিয়ে আরও বিস্তারিত অনেক কাজের সুযোগ রয়েছে। আশা করি অনেকেই এ বিষয় নিয়ে আরও কাজ করতে এগিয়ে আসবেন।
'গুমনামা' বইটি আপডেট পাবলিকেশন প্রকাশ করেছেন এবং একুশে মেলায় সহজ প্রকাশনীর ২৭৭ নং স্টলে পাওয়া যাচ্ছে।
মায়ের ডাক অফিসে গুমনামা বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে গুম হওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড