ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

খুলনায় মাদক ব্যবসায়ী আটক


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৮-২-২০২৫ দুপুর ৪:২৬

খুলনার হরিণটানা থানাধীন মিরেরডাঙ্গা  এলাকা থেকে অভিযান চালিয়ে একজন মাদক কারবারীকে আটক করেছে খুলনা জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় আটককৃত মাদক ব্যবসায়ীর নিকট থেকে গ্রেফতারকৃত আসামীর বাড়ি তল্লাশি করে চার হাজার সাতশত পচাশি পিচ ইয়াবা, তেইশ বোতল ফেনসিডিল, একশ গ্রাম গাজা এবং নগদ চার লক্ষ বাইশ হাজার আটশত টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা আনুমানিক দুইটায় নগরীর মিরেরডাংগা  এলাকা থেকে মাদক ব্যবসায়ী গালিব হাসান খানকে (৩৮) খুলনা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সার্কেল পরিদর্শক আব্দুর রহমান।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,  গ্রেফতারকৃত গালিব হাসান খান মীরেরডাঙ্গা এলাকার খান আছাফুর রহমানের পুত্র। গালিব হাসান খান একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সে মুদি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করছিলো। বিগত দিনে সে আওয়ামীলীগের শেল্টারে মাদক ব্যবসা চালিয়েছে। সরকার পতনের পর থেকে সে গা ঢাকা দিয়ে ছিলো। কিন্তু তার লোকজন মাদক ব্যবসা করছিলো। গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার (১৮ ই ফেব্রুয়ারী) দুপুরে গালিবকে তার  বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে চার হাজার সাতশত পচাশি পিচ ইয়াবা, তেইশ বোতল ফেনসিডিল, একশ গ্রাম গাজা এবং নগদ চার লক্ষ বাইশ হাজার আটশত টাকা উদ্ধার করা হয়।
খুলনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুর রহমান বলেন, গালিব হাসান খান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। অভিযানের সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।  তবে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে।
খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ- পরিচালক মিজানুর রহমান বলেন,  গালিব হাসান খান দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করছিলো। সে অনেক চতুর প্রকৃতির হওয়ায় ধরা ছোয়ার বাইরে ছিলো। তবে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মামলা দায়ের করার কার্যক্রম চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক

ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা

লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার

নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স

লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত