ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টেকনাফে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮-২-২০২৫ দুপুর ৪:৪৭

তারুণ্যর অগ্রযাত্রা অব্যাহত থাকার তাগিদে, এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়,এ স্লোগানে  তারুণ্যের উৎসব,  ২০২৫  এর অংশ হিসাবে টেকনাফে এ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। এতে ৪১ মিনিট সময় নিয়ে টেকনাফ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইউছুফ জালাল প্রথম স্থান অধিকার লাভ করেন। 

টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশ্যান (ইপসা) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ দৌড় অনুষ্ঠিত হয।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ‘ম্যারাথন’ এর আয়োজন করা হয়েছে। এতে টেকনাফ উপজেলার ১০০জন তরুণের অংশগ্রহণে অনুষ্ঠেয় ‘ম্যারাথন’ সকাল সোয়া ৮টায় টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ে মাঠ থেকে দৌড় শুরু হয়ে মেরিন ড্রাইভ সড়কের সাবরাং জিরো পয়েন্টে গিয়ে শেষ হয় ৯টায়। 

ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন। এ সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরিফ উল্লাহ নেজামী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, ইপসার প্রকল্প সমন্বয়কারী রাশেদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দীন বলেন, ‘ম্যারাথন দৌড় হচ্ছে একটি পন্থা যার মাধ্যমে আমরা শারিরীক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারি এবং মানসিক চাপও কমাতে পারি। জুলাই-আগস্ট মাসে বিপ্লব করেছিল তাদেরকে নিয়ে আমরা রান ফর জাস্টিস নামে এ দৌড় শুরু করেছি। এটা কোনো প্রতিযোগিতা নয়। আমরা জানিয়ে দিতে চাই তরুণেরা সবাই একতাবদ্ধ রয়েছে ।  

ম্যারাথন দূরপাল্লার দৌড় খেলাবিশেষ। দাপ্তরিকভাবে এ দৌড়ের দূরত্ব নির্ধারণ করা হয়েছে ৪২.১৯৫ কিলোমিটার বা ২৬ মাইল ৩৮৫ গজ। সচরাচর খেলা পরিচালনায় রাস্তা ব্যবহার করা হয় বিধায় এটি রোড রেস বা রাস্তায় দৌড় খেলা নামে পরিচিত

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত