নরসিংদীতে ব্রিজের নিচে কাপড় ব্যবসায়ীর রক্তাক্ত লাশ
নরসিংদীর শিবপুরে ব্রিজের নিচ থেকে কবির হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া নতুন ব্রিজের নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কবির হোসেন জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শিবপুর জনতা ব্যাংক মার্কেটে কাপড়ের ব্যবসা করছিলেন।
এলাকাবাসী জানান, গতকাল মঙ্গলবার রাতে কবির হোসেন বাড়িতে না যাওয়ায় রাতেই তার পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়। ধারণা করা হচ্ছে- মঙ্গলবার রাতে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে রাতের কোনো এক সময় হত্যা করে ব্রিজের নিচে ফেলে রাখে। পরে বুধবার সকালে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়।
শিবপুর মডেল থানা সূত্রে জানা গেছে, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবে পুলিশ।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার
হবিরবাড়ীর নির্বাচনী মাঠে আলোচনার শীর্ষে যুবনেতা জিয়াউর রহমান জিয়া
শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালি ঘরে ঝুলছিল ১৬ বছরের কিশোরের মরদেহ
অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার
মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি
শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট
বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার
পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার