চন্দনাইশে বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
ট্টগ্রাম চন্দনাইশে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মাদক কারবারি আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) ভোররাত চন্দনাইশ উপজেলা হাশিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকায় এই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আসামি আব্দুর রহমান হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ এলাকার আলী আহমদের ছেলে।
জানা যায় আব্দুর রহমান এলাকায় ইয়াবা ডিলার হিসেবে পরিচিত। ইতঃপূর্বে তাকে বেশ কয়েকবার মাদকসহ আটক করে আদালতে প্রেরণ করেন। কিছুদিন আগেও সে জামিনে মুক্তি পেয়ে আবার ইয়াবা বিক্রি শুরু করেন। গত ১৯ ফেব্রুয়ারী ভোরবেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১০৬৫টি ইয়াবা ট্যাবলেট,নগদ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত