ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে সদস্যদের একক এবং দ্বৈত ক্যারাম প্রতিযোগিতা শুরু


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৯-২-২০২৫ দুপুর ১:৫৩

পটুয়াখালী ঐতিহ্যবাহী প্রেসক্লাবের আয়োজনে সদস্যদের নিয়ে একক এবং দ্বৈত ক্যারাম প্রতিযোগিতা ২০২৫ শুরু হয়েছে।
মঙ্গলবার রাত ৯টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলায়তনে সদস্যদের নিয়ে একক এবং দ্বৈত ক্যারাম প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত। 
পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বর্তমান কার্যকরি কমিটির আহবায়ক দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বর্তমান কার্যকরি কমিটির সদস্য সচিব দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম রহমান, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, কাজল বরণ দাস, বর্তমান কার্যকরি কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন। 
উদ্বোধনী একক খেলায় পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভি‘র স্টার্ফ রিপোর্টার কাজল বরণ দাস এবং দ্বৈত খেলায় সময় টিভি স্টার্ফ রিপোর্টার মনির হোসেন বাদল এবং এখন টিভি জেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির জুটি পূর্ণ পয়েন্ট অর্জন করে। 
খেলা পরিচালনায় দায়িত্বে রয়েছেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বর্তমান কার্যকরি কমিটির আহবায়ক দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন এবং বর্তমান কার্যকরি কমিটির সদস্য দৈনিক প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি পটুয়াখালী সদর উপজেলার ৫নং কমলাপুর ইউনিয়নের ইসলামপুর বায়তুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ জাহাঙ্গীর হোসেন। এককে ১০ জন এবং দ্বৈত খেলায় ১০ জন মোট ২০ জন প্রতিযোগি অংশ গ্রহণ করছে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ