ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

যৌথ অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ রোহিঙ্গাসহ সাতজন আটক


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯-২-২০২৫ দুপুর ৪:৬

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় যৌথ অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ রোহিঙ্গা সাতজন মাদক পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড ও র্যাব।

বুধবার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এ অভিযান চালানো হয় বলে জানান, কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

আটকরা হল, মো. ইয়াসিন (৫৬), মো. মোস্তফা (৩৩), মো. ইলিয়াছ (২১), দীন মোহাম্মদ (৩৪), মো. সাবের (৩০), মো. জাকারিয়া (২৪) ও আব্দুর রহমান (৪৫)। আটকরা সকলেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বুধবার ভোর রাতে টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে কোস্টগার্ড ও র্যাব সদস্যদের যৌথ একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে আসা ইঞ্জিন চালিত সন্দেহজনক একটি ট্রলার দেখতে আভিযানিক দলের সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে কোস্টগার্ড ও র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারিরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ট্রলারটিকে জব্দ করা সম্ভব হয়।

পরে ট্রলারটিতে থাকা ৭ জন রোহিঙ্গা মাদক পাচারকারিকে আটক করতে সক্ষম হয়। এসময় ট্রলারটি তল্লাশী চালিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ২ লাখ ইয়াবা। “

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত