ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মুবাশ্বির- মেহেদী


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ১৯-২-২০২৫ দুপুর ৪:২৪

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সভাপতি পদে মাঈন আল মুবাশ্বির ও সাধারণ সম্পাদক পদে মো. মেহেদী হাসান খান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
‎
‎মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডিবেটিং সোসাইটির অফিস কক্ষে এ নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ।
‎
‎এ ছাড়া সহ সভাপতি মো. আব্দুল মুঈন খান তন্ময় , যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইনামুল হক ইহাদ, সাংগঠনিক সম্পাদক কিশোয়ার আনজুম সাম্য, অর্থ সম্পাদক সাদিয়া আফরোজ, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার মিতু এবং সংরক্ষিত নারী কার্যনির্বাহী সদস্য মারজা আক্তার ইলমা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
‎
‎অন্যদিকে প্রচার সম্পাদক নাঈম আকন, দপ্তর সম্পাদক মুনিব মুসান্না, তথ্য ও গবেষণা  বিষয়ক সম্পাদক রিপা বানু ও  কার্যনির্বাহী সদস্য মো. আশিকুর রহমান, মো. জাকারিয়া ও মো. মেহেদী হাসান শক্ত প্রতিদ্বন্দিতা করে নির্বাচিত হয়েছেন।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত