ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

রাজশাহীতে গর্বিত মাতা-পিতারা পেলেন নিক্বণ সম্মাননা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২০-২-২০২৫ বিকাল ৫:২৯
 উত্তরবঙ্গে নৃত্য শিল্পের জনক খ্যাত  নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর আয়োজনে  বসন্ত বরণ ও গর্বিত মাতা-পিতা সম্মাননা স্মারক প্রদান  অনুষ্ঠিত হয়েছে।  
 
বুধবার সন্ধ্যায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইকবাল মতিন, রাজশাহী কলেজ বাংলা বিভাগের চেয়ারম্যান  প্রফেসর ড. শিখা সরকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের, বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনা মো: নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক। এতে সভাপতিত্ব করেন নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা নৃত্যগুরু হাসিব পান্না। 
 
রাজশাহী নগরীর নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর নিজস্ব মিলনায়তনে নিক্বণের শিক্ষার্থীরা আহা আজি এ বসন্তে, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙ্গিন পাখা, আজি দক্ষিণ দূয়ার খোলা সহ বিভিন্ন বসন্তের গানে বাসন্তী সাঁজে মনোমুগ্ধকর একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন। এ সময় রাজশাহীর সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের একাংশ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার

পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক

হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা

ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র‌্যাব

মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪

জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে

কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট