সাভারে পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
সাভারে বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড ও ছেইন অ্যাপারেলস নামে দুই পোশাক কারখানায় শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন। এ সময় শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধে দুটি সড়কের উভয় পাশের লেনে কয়েক কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় সিংঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা এই অবরোধ করেন। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন।
বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, আমাদের কারখানায় কয়েক শতাধিক শ্রমিক কাজ করেন। তারা এখন পর্যন্ত গত জানুয়ারি মাসের বেতন পাননি। একইসঙ্গে ওভারটাইমের টাকাও দেয়নি কারখানা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে পাওনা পরিশোধের কথা বলেছিল। কিন্তু তারা বেতন ও ওভারটাইমের কোনো টাকাই পরিশোধ করতে পারেনি।
শ্রমিকরা আরও বলেন, আমরা বেতন না পেয়ে দোকানে বাকি করে চলছি। অনেকেই বাড়ি ভাড়া দিতে পারিনি। কারো কারো পরিবারের সদস্যদের টাকার অভাবে চিকিৎসা থেমে যাচ্ছে। কিন্তু আমরা কারখানার কর্তৃপক্ষকে কয়েকবার শ্রমিকদের সমস্যার কথা তুলে ধরেছি। তবে কোনো সমাধান হয়নি বলে জানান তিনি।
অন্যদিকে ছেইন অ্যাপারেলসের শ্রমিকরা বলেন, আমাদের কারখানার শ্রমিকদের প্রতি মাসের বেতন ১০ তারিখের ভেতরে পরিশোধ করা হয়। কিন্তু মালিকপক্ষ আমাদের জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করেনি। তা ছাড়া কয়েকদিন আগে কারখানায় এসে দেখি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এখন কর্তৃপক্ষ আমাদের সঙ্গে দেখা করে না। পাওনা টাকা ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে বলে জানান শ্রমিকরা।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, হেমায়েতপুরে বসুন্ধরা ও আশুলিয়ায় ছেইন অ্যাপারেলস নামে দুই পোশাক কারখানার শ্রমিকরা দুটি সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন। আমরা উভয় কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু এখনো সমাধান হয়নি। ছেইন অ্যাপারেলস কারখানাটিতে সাধারণ ছুটি চলছে এবং তাদের কর্তৃপক্ষ মার্চের ৩ তারিখে বকেয়া পরিশোধের কথা জানিয়েছে। এ ছাড়া হেমায়েতপুরে বসুন্ধরা পোশাক কারখানার সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত