ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভার রেডিও কলোনি স্কুল এন্ড কলেজে বই মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২২-২-২০২৫ দুপুর ২:২৩

ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাভারে শুরু হয়েছে ৩ দিনব্যাপী একুশে বই মেলা ও পিঠা উৎসব ২০২৫।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে পৌরসভা এলাকার রেডিও কলোনি স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক খোরশেদ আলম। এসময় প্রধান অতিথি মোঃ খোরশেদ আলম বলেন,এই বই মেলা শুধু একটা মেলা নয়,শিক্ষার জায়গা।আসুন আমরা সকলে মিলে মেলা থেকে বই কিনি,বই পড়লে আপামর বাংলার সঠিক ইতিহাস জানা যাবে।ইতিহাসের সঠিক ব্যাখ্যা বই ব্যতীত জানা কোনদিনই সম্ভব না।বই পড়লে জ্ঞান বাড়ে এবং দেশের কল্যানে কাজ করার অনুপ্রেরণা যোগাবে। 

এসময় বাংলাদেশ বেতারের সাবেক প্রধান প্রকৌশলী আকতার হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেডিও কলোনি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ আলম মিয়া, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক, সাভার পৌর জাসাসের সভাপতি মেহেদী হাসান মাসুম, রেডিও কলোনি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলী হাসান ও জুলাই বিপ্লবের আহত যোদ্ধা মাসুদুর রহমান প্রমুখ। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে অনুষ্ঠানের শুরুতে বিএনপি নেতা লায়ন মোঃ খোরশেদ আলম পায়রা উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন। এদিকে সকাল থেকেই বই ও পিঠাপ্রেমীদের পদচারণায় রেডিও কলোনি স্কুল এ্যান্ড কলেজ মাঠ জনসমাগমে মুখরিত হয়ে ওঠে,

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান