মধুপুরে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান সমাপ্ত
অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশনার মধ্য দিয়ে টাঙ্গাইলর মধুপুর পৌর শহরের বোয়ালী এলাকায় বিশ্ব শান্তিকল্পে ও দেশ মাতৃকা শুভ কামনায় কৃষ্ণভক্তবৃন্দের উদ্যোগে ১৩তম ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান সমাপ্ত হয়েছে।
শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এ মহানাম যজ্ঞানুষ্ঠান সমাপ্ত হয়। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রায় ৪ দিনের এ কর্মসূচি শেষ হয়েছে।
২১ ফেব্রুয়ারি শেষ দিন দুপুরে লীলা কীর্তনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলী ও রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবি এডভোকেট ড. উত্তম কুমার দাস।
বিশ্ব শান্তি শুভ কামনায় কৃষ্ণ ভক্তবৃন্দের উদ্যোগের ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ১৩ তম তিরোধান দিবস উপলক্ষে মধুপুরের বোয়ালী আনন্দময়ী মাঠ প্রাঙ্গণে বঙ্কিম চন্দ্র দাস (মদন বাবু) এর বাসভবন সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে।
মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনে বিভিন্ন অঞ্চলের কীর্তন দল অংশ নেয়।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত