ভাষা সৈনিকের হাত থেকে চিত্রাংকনের পুরস্কার পেল শিশুরা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদ শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা “রঙ তুলিতে একুশ” আয়োজন করে ৷ এতে অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নগরীর কুমারপাড়া উদীচী চত্বরে বিকেলে চিত্রাংকন প্রতিযোগিতা ও সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়। এর আগে তারা সকাল ৭টায় কুমার পাড়া মোড় থেকে প্রভাতফেরি করে নগরীর ভূবন মোহন পার্ক শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিচারক শিশু একাডেমি রাজশাহীর চারুকলা শিক্ষক সুব্রত দাস বিজয়ীদের নাম ঘোষণা করেন। এরপর আলোচনা সভা “একুশ আমার অহংকার” এ ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারির প্রেক্ষাপট ও পরবর্তীতে এর ব্যপ্তি, আকাঙ্খা আর প্রতিফলন নিয়ে বক্তব্য রাখেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা’র সঞ্চালনায় এসময় সহ-সভাপতি অজিত কুমার মন্ডল, রতন কুমার ভট্টাচার্য, সংগঠন বিষয়ক সম্পাদক সেলিনা বানু, কবি ও প্রাবন্ধিক আবু তালেব মোল্লাহ্ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাসেদ হোসেন প্রামানিক সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত