ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চট্টগ্রামে অস্ত্রের মহড়া দিয়ে দোকান দখলের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-২-২০২৫ বিকাল ৫:২৪

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধিন বাকের আলী ফকিরের টেক খাজা খিজির রোডস্থ দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে ৬ টি দোকান দখলে নয়ার অভিযোগ ওঠেছে। এসময় শতাধিক যুবক প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে পানির লাইনের মালামাল, গ্যারেজ ভাংচুরসহ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় বাদশা মিয়ার পুত্র মোহাম্মদ হোসেন ঘটনায় জড়িত ৬ জনের নাম উল্লেখ করে সিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছে। 

অভিযোগ সূত্রে জানায়, বন্দর থানা যুবদলের নাম ভাঙ্গিয়ে আরিফুর রহমান আরিফ(৪০), মোহাম্মদ নয়ন(৩৫),  মোহাম্মদ মহিউদ্দীন(৩৫), মোহাম্মদ রানা(৩৮), সাগর গাজী(৩৫), মোহাম্মদ দিদারুল আলম(৪০) সহ ১৫/২০ জনের একটি গ্রুপ। তারা বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বন্দর  থানাধিন উত্তর মধ্যম হালিশহর ও গত ১৭ ফেব্রুয়ারি দুই দফায় প্রকাশ্যে ধারালো অস্ত্র উচু করে মহড়া দিয়ে দফায় দফায় হামলা ভাংচুর লুটপাট তান্ডব চালায়। হামলায় জড়িতরা বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ পতন হওয়ার পর তারা পুলিশের গ্রেফতারের ভয়ে আত্মগোপনে চলে যান। সম্প্রতি তারা বিএনপির স্থানীয় কিছু অসাধু নেতার ছত্রছায়ায় এলাকায় এসে আবার চাঁদাবাজি, দখল বাণিজ্যসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানায়। স্থানীয় পুলিশ ফাঁড়ির সামনে ঘটনা ঘটলেও পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। এ বিষয়ে মোহাম্মদ হোসেন বলেন, আমিও একজন বিএনপির সমর্থক ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপির দলীয় ফরম পুরণ করেছি, বিগত ১৭ বছর তারা যুবলীগ, ছাত্রলীগ পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি এবং সাধারণ মানুষকে অত্যাচার করেছে। কোন কারণ ছাড়াই আমার বিদেশ ফেরত ছেলের পানির ব্যবসা, ডিস লাইন, ওয়াফাই লাইন, গ্যারেজ, ৬টি দোকান তাদের বুঝিয়ে দিতে চাপ সৃষ্টি করে দোকানদারদের দোকান ছেড়ে দেয়ার জন্য হুমকি দিচ্ছে এবং চাঁদা দাবি করে আসছে। তারা এ পর্যন্ত প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুটপাট নষ্ঠ করেছে বিষয়টি স্থানীয় বিএনপির নেতাদের অভিহিত করা হয়েছে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ^াস দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ আরিফুর রহমান আরিফ বলেন, যে দোকানগুলো দখলের কথা বলা হচ্ছে এগুলো বন্দর থানা বিএনপির নেতা আজিজ ভাই এর পিএসের ছিল, তারাও জোর পূর্বক দখলে রাখছিল, যাদের দোকান তারা দখলে নিয়েছে মূলত আমি কোন পক্ষে না বন্দর থানা যুবদলের আমি সভাপতি প্রার্থী রাজনৈতিভাবে আমাকে হেয় করতে এটা করা হচ্ছে আমি কোন অবস্থাতেই দখল বেদখলের সাথে জড়িত না, ধারালো অস্ত্র হাতে যে ব্যক্তি উনাকে পুলিশ খুঁজতেছে, পুলিশ উনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে বলে তিনি জানান। 
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ কাজী মোহাম্মদ সুলতান আহসান বলেন, এ ঘটনায় কোন মামলা হয়েছে কিনা আমি বলতে পারব না, যদি থানায় অভিযোগ করে সাথে সাথে সংশ্লিষ্ট এস আইকে দায়িত্ব দেয়া হয়েছে অপরাধী যে হউক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কোন অবস্থাতে অপরাধীদের ছাড় নেই বলে তিনি জানান। 

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত