মধুপুরে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টায় থানায় অভিযোগ
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক প্রবাসীর গৃহবধূকে (৩৩) ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ৬ ঘন্টার পরে ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে মধুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
শনিবার (২২ ফেব্রুযারি) দুপুরে মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আঙ্গাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। একই গ্রামের মৃত: শাহজাহানে ছেলে আব্দুল রশিদ (৪০) ওই গৃহবধূকে ভুট্টা খেতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
চাচাতো দেবর সোহাগ মিয়া জানায়, ওই গৃহবধূর স্বামী দীর্ঘ দু'বছর যাবৎ প্রবাসে আছেন। দুই সন্তান নিয়ে ওই গৃহবধূ গ্রামের বাড়ি আঙ্গাড়িয়াতে থাকেন। গরুর জন্য ভুট্টা খেতে ঘাস কাটতে যায়। ভাবিকে ভুট্টা খেতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
প্রতিবেশি আব্দুল্লাহ বলেন, আংগারিয়া গ্রামের বখাটে রশিদ প্রবাসীর এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ দুপুরে গরুর জন্য ঘাস কাটতে ভুট্টা ক্ষেতে গেলে লম্পট রশিদ পেছন থেকে তাকে ধরে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এর দু'মাস আগেও জানালা ভেঙে ঘরে এসেছলো, চোর চোর বলে চিৎকার করলে পালিয়ে যায়।
ভুক্তভোগী গৃহবধূ জানান, লম্পট রশিদ আমাকে মাঝে মধ্যেই বিরক্ত করতো, গতকাল আমি ঘাস কাটতে ভুট্টা খেতে যাই। সেখানে আমাকে একা পেয়ে মুখ ও গলা চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। লম্পট রশিদের হাত থেকে বাঁচার জন্য এক পর্যায়ে আমি সুকৌশলে তাকে কথা দেয়ই রাত আট টায় দেখা করব। এদিকে রশিদ তাকে বলে যদি রাতে দেখা না করিস তাহলে তোকে সহ আমি তোর মেয়েকে সহ ধর্ষণ করব,। এবং এ কথা যদি কাউকে বলি তাহলে আমাকে মেড়ে ফেলার বলে হুমকি দেয়।
পরে বিষয়টি বাড়ীতে জানালে তার দেবরের ও এলাকাবাসীর সহযোগিতায় রাতে মধুপুর থানায় গিয়ে নিজে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং তিনি জানান ভুক্তভোগী গৃহবধূ লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার