ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে কৃষক লীগের দুই নেতা গ্রেপ্তার


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২৪-২-২০২৫ দুপুর ১:০

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমাবেশে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে করা মামলায় কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বুলাকীপুরের কানা গাড়ী বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত দুই জন হলেন, বুলাকীপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি জিয়াউর রহমান (৩৮) ও সা.সম্পাদক জাইদুল ইসলাম (৪০)। জিয়াউর রহমান ভেলাইন গ্রামের মৃত আকবর আলীর ছেলে এবং জাইদুল ইসলাম রঘুনাথপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। দুই জনই উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বাসিন্দা। গ্রেপ্তার নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নাজমুল হক। 

গত বছরের ৪ আগস্ট বিকালে ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ডে চারমাথা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা হয়। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্র দলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় এ মামলা করেন। এতে উপজেলা আওয়ামিলীগের নেতা-কর্মিসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার