অবশেষে উৎসবমূখর পরিবেশে মধুপুর লালন স্মরণোৎসব অনুষ্ঠিত
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমূখর পরিবেশে টাঙ্গাইলের মধুপুরে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত নয় টা থেকে বিরতিহীন মধ্য রাত ২ টা পর্যন্ত মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর লালন সংঘের সভাপতি সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন তরফদার। মধুপুর লালন সংঘের উপদেষ্টা সাংবাদিক এস এম শহীদের সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল কবির, লালন স্মরণোৎসবের আহবায়ক মো. সবুজ মিয়া, মধুপুর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সমন্বয়ক ও জেলা ছাত্র ফেডারেশন এর সভাপতি ফাতেমা রহমান বিথী।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় দিয়ে বরন করে নেয়া হয় এবং মধুপুর লালন সংঘের উপদেষ্টা প্রয়াত সাংবাদিক এম এ রউফ এর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মধুপুর লালন সংঘের উপদেষ্টা অলোক কুমার চৌধুরীর সঞ্চালনায় স্মরণোৎবে সংগীত পরিবেশন করেন কুষ্টিয়া থেকে আগত লালন শিল্পী শাহাবুল, বাউল রশীদ, গামছা নার্গিস, মুন মোনালিসা, কাজল রেখা এবং মধুপুর লালন সংঘের নিয়মিত শিল্পীবৃন্দ।
গত ১২ ফেব্রুয়ারি স্থগিত হওয়া মধুপুর লালন স্মরণোৎসব ২৩ ফেব্রুয়ারি রবিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়েছিল। কিন্তু অডিটোরিয়ামে সীমিত (ছয়- সাতশো) আসন সংখ্যার কারণে সেখানে উৎসব আয়োজন সম্ভব নয়। সেজন্য গত ১৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক টাঙ্গাইল বরাবর বাসস্ট্যান্ডে (স্থগিত হওয়ার আগে নির্ধারিত) অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে আবেদনের প্রেক্ষিতে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ২০ ফেব্রুয়ারি রানী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব আয়োজনের পরামর্শ দেন এবং মধুপুর লালন সংঘ থেকে তা গ্রহণ করা হয়। তাই ২৩ ফেব্রুয়ারি মধুপুর লালন সংঘ আয়োজিত লালন স্মরণোৎসব জেলা পরিষদ অডিটোরিয়াম এর পরিবর্তে মধুপুর রানী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মরমী কবি লালন সাঁইজির ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে মধুপুর লালন সংঘ গত ১২ ফেব্রুয়ারি লালন স্মরণোৎসব ২০২৫' আয়োজন করে। কিন্তু ইসলামিক কয়েকটি দলের বাধায় অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়। অনুষ্ঠান স্থগিত করার পর বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হলে উপজেলা প্রশাসন এবং মধুপুর বিএডিসি ক্যাম্পে স্থাপিত সেনা ক্যাম্প থেকে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়।
অবশেষে উভয় পক্ষের উপস্থিতিতে সমোঝোতার মাধ্যমে অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং ২৩ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়। এতে মধুপুর হেফাজতে ইসলাম প্রতিশ্রুতি দেয় অনুষ্ঠান আয়োজনে তারা কোন বাঁধার সৃষ্টি করবে না।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার