ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

‎জবির আট শিক্ষার্থী সহকারী জজ পদে উত্তীর্ণ


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ২৪-২-২০২৫ দুপুর ৩:৪৪

‎১৭তম জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ পদে নিয়োগের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থী।
‎
‎গতকাল রোববার মোট ১০২ জনকে এ পদে সুপারিশপ্রাপ্ত হিসেবে তালিকা প্রকাশ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএস)।
‎
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সহকারী জজ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্তরা হলেন—বৈশাখী রানী কর্মকার, এম. এ. উমায়ের, তানজিনা এলিন, ছোটন আহমেদ, শান্ত দেব রয় অর্ণ, মামুন হোসেন, মিম আক্তার ও মাহমুদা আখি।
‎
‎বিষয়টি নিশ্চিত করে আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ। তিনি দৈনিক সকালের সময়কে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ অপেক্ষাকৃত নবীন হলেও আমরা আইনের শিক্ষার জগতে উজ্জ্বল স্থান করে নিতে সক্ষম হয়েছি। সারা বাংলাদেশে এতগুলো আইন বিভাগের মাঝেও আমাদের ৮ জন সহকারী জজ হয়েছেন। আমরা বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষক সবাই খুবই আনন্দিত। আমাদের শিক্ষার্থীদেরকে আমরা অন্তর থেকে অভিনন্দন জানাই।
‎
‎তিনি আরো বলেন, আমাদের অবকাঠামোগত চ্যালেঞ্জগুলো অত্যন্ত সংকীর্ণ। এর মধ্যেও আমাদের শিক্ষকরা অত্যন্ত ডেডিকেশন নিয়ে কাজ করেন এবং আমাদের শিক্ষার্থীরা সফল হয়েছে, এটা খুবই প্রাপ্তির বিষয়। আমাদের শিক্ষার্থীরা দরিদ্রবান্ধব জাজিং করবে, সেই প্রত্যাশা রাখছি

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত