ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বরেন্দ্র কলেজে ছাত্র রাজনীতি বন্ধে উত্তাল শিক্ষার্থীরা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৪-২-২০২৫ দুপুর ৪:৩২

রাজশাহী বরেন্দ্র কলেজে ছাত্র রাজনীতির অনুপ্রবেশ বন্ধে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত মানববন্ধন, গণসাক্ষর ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

রাজশাহী বরেন্দ্র কলেজে সব ধরনের রাজনৈতিক অনুপ্রবেশ বন্ধ, শিক্ষক,ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি বন্ধ রাখতে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা৷ "শিক্ষা না রাজনীতি, শিক্ষা শিক্ষা", "এই কলেজে রাজনীতি, চলবে না চলবে না", "জুলাই অভ্যূত্থান বৃথা যেতে, দেব না দেব না" এরকম বিভিন্ন স্লোগানে তারা দীর্ঘক্ষণ কলেজ ক্যাম্পাস উত্তাল করে রাখেন৷ এ কর্মসূচিতে বক্তব্য রাখেন মোরসালিন (এইচএসসি-২৪), আবু সাঈদ:(এইচএসসি ২৫), ইরাম আজমাইন মুগ্ধ (এইচএসসি ২৩ ও সাবেক দলনেতা বরেন্দ্র কলেজ রেড ক্রিসেন্ট ইউনিট), 
নয়ন(এইচএসসি ২৪), আসিফ (এইচএসসি ২৪), বেনজির(এইচএসসি ২৫), হুমাইরা(এইচএসসি ২৬), মাইশা(এইচএসসি ২৬), অনু(এইচএসসি ২৬), সুকর্ণা (এইচএসসি ২৪) প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, আমরা এই কলেজে শুধুমাত্র পড়াশোনার জন্যই এসেছি, অন্য কোন কাজে নয়। কাজেই রাজনীতি করে সময় নষ্ট করে পড়ালেখার পরিবেশ নষ্ট হোক এটা আমরা চাই না। আমরা সকল প্রকার রাজনৈতিক ক্রিয়াকলাপ রুখে দেব৷ এর পরেও যদি যে কোন রাজনৈতিক দল তাদের লেজুড় বৃত্তিক কার্যকলাপ চালাতে চায়, তাহলে আমরা এরচেয়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। 

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত