ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

গাজীপুরে মসজিদের কাজে বাঁধা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-২-২০২৫ বিকাল ৭:৫০

গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায়  মসজিদের নির্মাণ কাজে বাঁধা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ সংবাদ সম্মেলন করে খানপাড়া বাইতুল আজিজ জামে মসজিদ কমিটির সদস্যরা। সোমবার ২৪ ফেব্রুয়ারি বেলা এগারোটায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মসজিদের খতিব মুফতি, মো: মাসুদুর রহমান, আলহাজ্ব নূরুল আমিন পাঠান(মুসুল্লি), মসজিদ কমিটির সেক্রেটারি, আলহাজ্ব মো: মজিবুর রহমান খান, কোষাধ্যক্ষ মো: মোস্তাক খানসহ স্থানীয় ব্যাক্তিবর্গগণ।

মো: মোস্তাক খান বলেন আমরা পারিবারিকভাবে ও এলাকার গণ্য মান্যদের নিয়ে মসজিদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। শুরুতে আমাদের ছাপড়া মসজিদ ছিলো পরে সকলের দান সহযোগিতায় আজকে ছাদ দিয়ে পাকা মসজিদের একাংশ নির্মাণ করেছি। মুছল্লিদদের সুবিধার্থে মসজিদের বাকি অংশের কাজ শুরু করেছি। বিগত তিন মাস যাবত আমাদের মসজিদের পাশে আমার চাচাতো ভাই মো: লিমন গং মসজিদের চৌহদ্দির ভিতর জমি আছে বলে দাবি করে এনিয়ে একাধিক বার আমরা তাদের সাথে মসজিদের দলিলপত্র নিয়ে কথা বললেও কোন কাজ হয়নি।

লিমন গং আমাদের মসজিদের নির্মাণ কাজে বাঁধা দিয়ে কাজ বন্ধ করে রাখে। এবিষয়ে আমরা টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছি। পরবর্তীতে আবার মসজিদের নির্মাণ কাজ শুরু করলে লিমন গং আমাদের কাজ বন্ধ করে দেয়। বিভিন্নভাবে ভয়ভীতি মারধর করার হুমকি দিয়ে আদালতে মসজিদ কমিটির নামে জমি আত্মসাৎ এর মিথ্যা মামলা দায়ের করে।

তিনি আরও বলেন  তাঁর  চাচা জৈমত খান ১৩০ নং মৌজায়,  এস এ ১৭৮ নং দাগ সি এস ৩১,এস এ ৭০ খতিয়ান ভুক্ত, ২একর ৩৭ শতাংশ জমি,(জোত নং-৩২) হতে এর কাতে (আর এস দাগ নং ১০৯), ৭ শতাংশ জমি ৭/৯/১৯৯৫ ইং তারিখে ৪৬৬২ নং সাবকাওলা দলিলমূলে ৪ শতাংশ জমি মসজিদের জন্য দান করেন। তাঁর আরেক চাচা মরহুম মফেজ্জল বিগত ২৩/০১/২০১৩  ইং তারিখে  এস এ দাগ নং ১৭৮, আর এস দাগ নং-১১০/১১১ হইতে ১১০০ নং-সাবকাওলা দলিল মূলে (১.৫) শতাংশ জমি মসজিদে দান করেন।

তাঁর চাচা মরহুম মহোর খান ২৬/০৭/২০১৩  ইং তারিখে  এস এ দাগ নং ১৭৮, আর এস দাগ নং -১১০/১১১ হইতে ১৩০৫৩ নং সাকাওলা দলিল মূলে (২/১) আদা শতাংশ জমি মসজিদের নামে দান করেন। তাঁর আরেক চাচা ছাবু খান ২৪/০১/২০১৩ ইং তারিখে এস এ দাগ নং ১৭৮,আর এস দাগ নং  ১১০/১১১  হইতে  ১০৯৯ নং -সাবকাওলা দলিল মূলে (২/১) আদা শতাংশ জমি মসজিরে জন্য দান করেন। তাঁর আরেক চাচা আলহাজ্ব মো:মজিবুর রহমান খান ৩১/১২/২০১৯ ইং তারিখে এস এ দাগ নং-১৭৮,আর এস দাগ নং ১০৯ হইতে  ১৭৫৬৬ নং সাবকাওলা দলিল মূলে ০.১৩ শতাংশ জমি মসজিদে জন্য দান করেন।

আমি মো: মোস্তাক খান ২৩/০৭/২০১৩ ইং তারিখে এস এ দাগ নং-১৭৮, আর এস দাগ নং ১১০/১১১ হইতে  ১৩৪২৫ নং সাবকাওলা দলিল মূলে (২/১) আদা শতাংশ জমি মসজিদে জন্য দান করি। মোট ছয়টি দলিল মূলে ৭.১৩ শতাংশ মসজিদের জমি আছে। আমরা আমাদের মসজিদের চৌহদ্দির ভিতরে মসজিদের নির্মাণ কাজ করছি। আমরা কারও জমিতে কাজ করছিনা। তারপরও আমার চাচাত ভাই লিমন খান গং মসজিদের কাজে বাঁধা দিয়ে ভয়ভীতি দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে লোকজনের কাছে মিথ্যাচার করছে।

আমরা মসজিদ কমিটির সদস্যরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে মসজিদের নির্মাণ কাজ করার পরিবেশ তৈরি করতে মিডিয়া ও প্রশাসনের কাছে সহযোগিতা চাই।

জামিল আহমেদ / জামিল আহমেদ

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত