জবিতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ক্যারিয়ার মেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুই দিনব্যাপী জাতীয় ক্যারিয়ার মেলা ‘জব জংশন-২০২৫’ শুরু হয়েছে। মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই শতাধিক চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাবিনা শরমীন বলেন, এ ধরনের প্রোগ্রাম গ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য তাদের ক্যারিয়ার গঠনে একটি উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করে। এর ফলে ভবিষ্যত গ্রাজুয়েটরা তাদের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে আরো সচেতন হতে পারেন।
মেলার প্রথম দিন ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে কী নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং ছাত্র-কল্যাণ দফতরের পরিচালক ড. কেএএম রিফাত হাসান।সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, শিল্পখাতের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা উপস্থাপন এবং চাকরির বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করার বিষয়ে আলোচনা করেন।
এছাড়া মেলার দ্বিতীয় দিন বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন স্নাতক এবং তরুণ পেশাদাররা ৪০-এর বেশি শীর্ষস্থানীয় কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে প্রায় দুই শতাধিক চাকরি এবং ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল