সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে
দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই ও অরাজকতার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মধুপুর শহীদ স্মৃতি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ড হয়ে রাণী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় প্রদক্ষিণ করে আবার বাসস্ট্যান্ডের আনারস চত্তরে এসে সমাবেশে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতারা।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটি মধুপুর শাখার সদস্য মো. সবুজ মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম, মেহেদী হাসান শিশির, জিয়াদ হাসান জীম, সংগঠক সিয়াম পিয়াস, সাফকাত জুনায়েদ শাফিন, উদয় প্রমুখ।
সমাবেশে বক্তারা "ধর্ষকের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও" এবং "চব্বিশের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার"এমন স্লোগান দেন। তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি অশুভ শক্তি প্রতিনিয়ত নানা অপরাধ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ধর্ষণের মতো জঘন্য ঘটনা বেড়ে গেছে। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও খুনের মতো অপরাধেরও বৃদ্ধি ঘটেছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার