ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে কিশোর গ্যাং,ইভটিজিং বাল্যবিবাহ ও মাদক বিরোধী সচেতনতা মূলক সভা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ৪:১১

জয়পুরহাটে কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরীর লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার দাদরা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি নূর-ই আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

বিশেষ অতিথির বক্তব্য দেন হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট শাহ আখতারুজ্জামান বাবু, আইডিইবির কেন্দ্রীয়  সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সবুজ ও দাদরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেকুল ইসলাম।

অনুষ্ঠানে কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদকের ভয়াবহ দিক তুলে ধরে এসব সমস্যা থেকে মুক্তির বিষয়ে আলোচনা করা হয়।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ