ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জবিতে চাকরি মেলা, ৩৫ কোম্পানিতে দুই শতাধিক শিক্ষার্থীর চাকরির সুযোগ


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ৪:৪১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চাকরি মেলার দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন। 

আজ বুধবার(২৬ ফেব্রুয়ারী)  মেলার দ্বিতীয় দিন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, এ ধরনের প্রোগ্রাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম আরও বৃহত্তর পরিসরে আয়োজন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ক্যারিয়ার ক্লাব আয়োজিত এ চাকরি মেলায় ৩৫টি কোম্পানির স্টল বসেছে এবং ২০০-এর বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বিভিন্ন স্টলে তাদের সিভি জমা দিচ্ছেন এবং একই সঙ্গে অন-স্পট ইন্টারভিউতে অংশ নিচ্ছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, আমি স্টলে সিভি জমা দিয়েছি। এ ধরনের মেলা শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। ক্যাম্পাস থেকেই চাকরি বা ইন্টার্নশিপের সুযোগ পেয়ে ভালো লাগছে। আশা করছি, বিশ্ববিদ্যালয় থেকে আরও বড় পরিসরে এ ধরনের প্রোগ্রাম আয়োজন করা হবে।

আয়োজনের বিষয়ে জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহরিয়ার ইমন দৈনিক সকালের সময় কে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাশনাল জব জাঙ্কশন-২০২৫’ আয়োজিত হচ্ছে। আমরা চেষ্টা করছি, প্রতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কার্যকর প্রোগ্রাম আয়োজন করা যায়। আমি মনে করি, এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভীষণভাবে উপকৃত হচ্ছেন।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত