ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিএনপি ক্ষমতায় এলে নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়কে কলেজ করার হবেঃ এম এ লতিফ ভূইয়া


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৬-২-২০২৫ বিকাল ৫:১৭

বিএনপি ক্ষমতায় এলে নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়কে কলেজ করা হবে বলে জানিয়েছেন দাউদকান্দি  উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূইয়া। তিনি বলেন বিদ্যালয়ের নাম ড. খন্দকার মোশাররফ হোসেন হওয়ায় গত পনের বছর বিএনপির কোনো নেতাকর্মী এই স্কুলের কোনো প্রোগ্রামে অংশ গ্রহন করতে পারেনি। এই বিদ্যালের মাঠ আরও বিস্তৃত করার জন্য আলোচনা চলছে আশা করি এটি খুব দ্রুত সমাধান হয়ে যাবে বিএনপি ক্ষমতায় এলে অত্র বিদ্যালয়কে কলেজে রুপান্তর করা হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল দশটায়
কুমিল্লার দাউদকান্দি উপজেলা নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বাংলাদেশ জাতীয় স্কুল কাবাডি চ্যাম্পিয়ান খেলোয়াড়দের সংবর্ধনা ও সাংস্কৃতিক  অনুষ্ঠানে বিভিন্ন নেতাদের দাবির প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান।

বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম। বিটেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা খোরশেদ আলম প্রধান। মারুকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মহসিন উদ্দিন গাজী। বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ি নাজির আহমেদ। বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জজ কোর্টের ভিপি মোঃ জাকির হোসেন পাটোয়ারী। বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংকার মোঃ  আঃ সোবহান।

মারুকা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বেপারী। বিটেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল আওয়াল। বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও মারুকা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ বেপারী। মারুকা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি রোশন মোল্লা।

এছাড়াও বিটেশ্বর ইউনিয়ন বিএনপি নেতা ও আইনজীবী সহকারী কুমিল্লা এস এম মোহাম্মদ আলী, রুহুল আমিন ও জাহাঙ্গীর আলম সহ বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার