ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সরকার নয়, বর্তমানে দেশের রাজা পুলিশ : মির্জা ফখরুল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ৪:৪৮

কটূক্তি করা বাদ দেন, মিথ্যাচার করা বাদ দেন, মানুষের সমস্যা সমাধান করার দিকে আসেন উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যর্থতার জন্য আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করা উচিত। একটি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করুন, যারা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশটাকে রক্ষা করবে। সাধারণ মানুষকে রক্ষা করুন, না হলে এরাই আপনাদের ঘাড় ধরে নামাবে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে বিএনপির উপজেলা শাখারর উদ্যোগে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

সকলকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, নিজেদের ভুলত্রুটি ভুলে গিয়ে সংগঠিত হয়ে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হোন। সকল কলেজে সংগঠন তৈরি করতে হবে। যুবক, ছাত্র, তরুণরা ছাড়া পরিবর্তন আসে না। আর এরাই এ দেশে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসবে। আমরা এই দানব সরকারকে পরিবর্তন করতে সক্ষম হব।

করোনা এসে সরকারের সুবিধা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দুই বছর করোনায় গণভবন থেকে বের হননি। সাধারণ মানুষ তো ঘরে বসে থাকলে চলবে না। সরকার ঘরে বসে থাকছে আর আমাদের হু‍ঁশিয়ারি দিচ্ছে বাইরে না বের হওয়ার। সভা-সেমিনার কেউ করতে পারবা না, করলেই আবার গ্রেফতার করছে।

বিএনপি মহাসচিব পুলিশের সমালোচনা করে বলেন, সরকার নয়, বর্তমানে দেশের রাজা পুলিশ। পুলিশের কর্মকর্তাদের নামে কোটি কোটি টাকার সম্পত্তি। পুলিশ নিজেই এখন চুরি করে, অপহরণ করে মানুষকে। পুলিশ তো গর্ব করে বলে এই সরকারকে জয়ী করিয়েছে তারাই। তাই দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্য বলেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমানসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির

বিএনপির থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’, একাধিক প্রার্থীকে হারানো হয়েছে : নাহিদ

গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আ. লীগকে পুনর্বাসন করা যাবে না

সমর্থকদের যে অনুরোধ জানালেন আমির হামজা

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার : মির্জা ফখরুল

প্রথমবার শহীদ মিনারে ফুল দিল জামায়াত, শহীদ বেদিতে দাঁড়িয়ে দোয়া