ছাত্রদল নেতার জন্মদিনে বিনামূল্যে মেডিকেল সেবা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী কাজী জিয়া উদ্দিন বাসিতের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে মেডিকেল সেবা দেয়া হচ্ছে।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে এ উদ্যোগ নেন তার অনুসারীরা।
এসময় ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে মেডিকেল চেক-আপ, ঔষধ সরবরাহ, স্যালাইন, রক্তের গ্রুপ নির্নয়সহ বিভিন্ন প্রাথমিক কার্যক্রম করেন।
এবিষয়ে জানতে চাইলে মেডিকেল ক্যাম্পে থাকা সোলায়মান খান সাগর বলেন, সি ইউনিটের ভর্তি পরীক্ষা এবং বাসিত ভাইয়ের জন্মদিন একই দিনে পড়েছে। ভর্তি পরীক্ষা দিতে এসে অনেকে অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রাথমিক চিকিৎসায় আমাদের এই উদ্যোগ নেয়া।
জন্মদিনে ভিন্নধর্মী মেডিকেল ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়ার বিষয়ে জানতে চাইলে কাজী জিয়া উদ্দিন বাসিত দৈনিক সকালের সময়কে বলেন, আমি চাইলে জন্মদিনে কেক কাটতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছে জন্মদিনের ভিন্ন কিছু করা যায়, যা সুবিধা বঞ্চিত এবং সাধারণ মানুষের কাজে আসবে। যেহেতু একই দিনে জবির 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা এবং আমার জন্মদিন পড়েছে, তাই বাহাদুর শাহ পার্কে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় এমন উদ্যোগ নেয়া।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল