ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবকদের জন্য প্রশংসনীয় উদ্যোগ জবি প্রশাসনের


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ২৮-২-২০২৫ বিকাল ৬:৫৩

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়( জবি) বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবকদের জন্য ৫০০টি বসার ব্যবস্থা করেছে প্রশাসন।

‎আজ ( ২৮ ফেব্রুয়ারী ) জবির সি ইউনিটের ভর্তি পরীক্ষার  প্রায় ২০ হাজার শিক্ষার্থী একত্র হয়, তখন এলাকা হয়ে ওঠে জনাকীর্ণ। সি ইউনিট ভর্তি পরীক্ষা থাকায় তীব্র যানজট ও উপচে পড়া ভিড় দেখা গেছে পুরান ঢাকায় যার কারনে চলাফেরা করা বেশ কঠিন হয়ে পড়ে। তাই পরিস্থিতি বিবেচনায় অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়।

‎সরেজমিনে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভিক্টোরিয়া পার্কে ৫০০টি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রোদ  থেকে রক্ষা পেতে ওপরে  ছামিয়ানা টাঙানো হয়েছে। প্রশাসনের এ ধরনের উদ্যোগে অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেন।

‎কিশোরগঞ্জ থেকে আগত একজন অভিভাবক দৈনিক সকালের সময়কে জানান, পরীক্ষার কেন্দ্রে সন্তানকে দিয়ে আসার পর আমাদের বসার জায়গা নিয়ে প্রায়ই বিপাকে পড়তে হয়। তবে জবি প্রশাসনের এই উদ্যোগে আমরা বিশ্রামের সুযোগ পাচ্ছি, যা সত্যিই প্রশংসনীয়।

‎‎বগুড়া থেকে আসা এক অভিভাবক জানান, পুরান ঢাকার সংকীর্ণ জায়গায় এমন উদ্যোগ প্রশংসনীয়। বিশ্রামের ব্যবস্থায় থাকায় ভালো লাগছে।

‎এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক দৈনিক সকালের সময় কে বলেন, এবার পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম হলেও, আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। অভিভাবকদের জন্য ৫০০টি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।

‎এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় ১১০ জন সদস্য নিয়োজিত রয়েছেন এবং যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত