ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে রাতে বাড়িতে পৌঁছে যাচ্ছে জন্ম নিবন্ধন সনদ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ৩:২৭

দিনে জন্মনিবন্ধন আবেদন করার পর রাতেই প্রিন্ট কপি হাতে পৌঁছে দিচ্ছে ধামানগর ইউনিয়ন পরিষদ। ঠিক এমন চিত্র দেখা যায় সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের এলাকায়।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রোজিন পলাশ সঠিক তথ্য নিয়ে জন্ম নিবন্ধনের অনলাইন আবেদন করছেন দিনের বেলায়। অধিকাংশ সময় সার্ভারে সমস্যা থাকায় রাতে পেমেন্ট সম্পন্ন করে নিজেই বাসিন্দার হাতে পৌঁছে দিচ্ছে অনলাইন সম্পন্ন একটি জন্ম সনদ।

এমন কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে এ কর্মকর্তা জানান, দিনে জন্ম নিবন্ধন আবেদন রাতে বিতরণ, আপনার জন্ম নিবন্ধন আপনার বাড়িতে গিয়েই দিবো এমন স্লোগানকে সামনে নিয়ে উপজেলা প্রশাসনের সার্বিক দিক নির্দেশনায় আমাদের এই কার্যক্রম। তবে কর্মব্যস্ততায় অনেকেই সশরীরে ইউনিয়ন পরিষদে হাজির হয়ে জন্মনিবন্ধন করতে পারেন না। তাদের জন্য সহজ উপায় হলো বাড়িতে বসেই আমাদের টিমকে সঠিক তথ্য দিয়েই ঘরে বসেই নির্ভুল জন্ম নিবন্ধন সনদ বুঝে নেওয়া।

সন্ধা রাতে একটি নির্ভুল জন্মনিবন্ধন পেয়ে গণমাধ্যমকর্মীকে আবেগ আপ্লূত হয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন ইউনিয়নের খিয়াল এলাকার বাসিন্দা রোজিনা ও নাজমা বেগম জানান, আমার জন্মনিবন্ধনের জন্য আমাদের মেয়ের জন্ম নিবন্ধন করতে পারছিলাম না। বাড়ির কাজ কাজে সময় পাই না তাই ইউনিয়ন পরিষদে যাওয়া হয় না। গ্রাম পুলিশ এসে তথ্য নিয়ে গিয়েছিল। আজ সন্ধায় আমার হাতে জন্ম নিবন্ধন তুলে দিলেন। সাথে আমার মেয়ের জন্ম নিবন্ধন সনদও করে দিলেন। এত সহজে যে জন্ম নিবন্ধন নিজের ঘরে বসেই পাবো তা কল্পনাও করতে পারি নাই।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬