চন্দনাইশে আল আমিন মেমোরিয়াল ট্রাষ্টের ইফতার সামগ্রী বিতরণ
চট্টগ্রাম চন্দনাইশে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১লা মার্চ (শনিবার) দুপুরে চন্দনাইশ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড বুলার তালুক এলাকায় আল আমিন মেমোরিয়াল ট্রাষ্টের সৌজন্যে ও আলহাজ্ব লায়ন রফিকুল ইসলামের নিজস্ব অর্থায়নে প্রায় ২ হাজার পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আল আমিন মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম,দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম,পৌর এলডিপির গনতান্ত্রিক যুবদল সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, চন্দনাইশ উপজেলা গনতান্ত্রিক যুবদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক তালুকদার ,ওসমান গনি,আবু তাহের প্রমুখ। এসময় রফিকুল ইসলাম বলেন,মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা সংযমের প্রশিক্ষণ নেয়। আর এটা সম্ভব হয় একে অন্যের প্রতি সহমর্মিতার চর্চার মাধ্যমে। তাই মাহে রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃবোধের শিক্ষা নিয়ে আমাদেরকে আগামী দিনের জীবন পরিচালনা করতে হবে। এই মাহে রমজানকে সামনে রেখে প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও আল আমিন মেমোরিয়াল ট্রাষ্টের সৌজন্যে পৌরসভার ৮নং ওয়ার্ডের প্রায় ২হাজার হত-দরিদ্র পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ছিলো আলু, সয়াবিন তৈল, পেঁয়াজ,ছোলা, খেসারি ডাল,মশর ডাল,লবন। তিনি আরো বলেন আপনারা যারা আজকে ইফতার সামগ্রী নিতে এসেছেন বা বিভিন্ন সময়ে আল আমিন মেমোরিয়াল ট্রাষ্টের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন আপনারা সবাই আমার বাবা-মা ও পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমরা সব সময় যেন অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন