রমজানে জবির মসজিদে আয়োজন হবে ইফতার
এবারের রমজানে রোজাদার শিক্ষার্থীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইফতারের আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে একটি প্রস্তাবনা ইতিমধ্যে উপাচার্যের নিকট পাঠানো হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, উপাচার্যের নিকট পাঠানো এ প্রস্তাবনায় বিশ্ববিদ্যালয়ের মসজিদে ১৫ রমজান পর্যন্ত আয়োজনের কথা উল্লেখ রয়েছে। প্রাথমিকভাবে প্রতি রমজানে ইফতারের জন্য বাজেট বরাদ্দ থাকবে ৫ হাজার টাকা। ইফতারের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন দুইজন শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক কে এ এম রিফাত হাসান বলেন, ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ১৫ রমজান পর্যন্ত ইফতার আয়োজন করা হবে। দৈনিক ৫ হাজার টাকা বাজেট ধরা হয়েছে এটা কমবেশি হতে পারে। উপাচার্যও মৌখিক সম্মতি দিয়েছেন। আগামীকাল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
এদিকে বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এমন কোন আয়োজন দেখা যায়নি। উপরন্ত ইফতার আয়োজনে বাধা দেয়ার অভিযোগও রয়েছে। তাই এবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইফতার আয়োজনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, বিগত বছরগুলোতে আমরা দেখেছি স্বৈরাচার প্রশাসন বিভিন্নভাবে বাঁধার সৃষ্টি করেছে। সেখানে এবছর বিশ্ববিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করা হচ্ছে যা অত্যন্ত আনন্দের খবর। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানাই।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল