ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২-৩-২০২৫ বিকাল ৫:৪

তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে" এই প্রতিপাদ্যকে ধারণ করে সপ্তমবারের মতো সারাদেশের ন‍্যায় চন্দনাইশে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ মার্চ) উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে একটি র‍্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে পরিষদের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে উপজেলা কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাও. মোহাম্মদ কুতুবউদ্দিন , পৌর এলডিপির সদস‍্য সচিব মোহাম্মদ আকতারউদ্দিন, সাংবাদিক জাবের বিন আরজু, সৈয়দ শিবলী সাদেক কফিল। এ সময় উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমীর কাজী মোহাম্মদ কুতুবউদ্দিন, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, যুগ্ম সম্পাদক এম এ মুবিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, তথ‍্য সম্পাদক মোঃ হেলালউদ্দিন নীরব, সাংবাদিক আমিনুল্লাহ টিপু, ছাত্রদল নেতা অলিউল হোসেন রুবেলসহ ছাত্র প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২