ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন ক্যালিওগ্রাফি শিল্পীরাও


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৩-২০২৫ বিকাল ৫:১৭

জুলাই অভ্যুত্থানে গ্রাফিত আঁকতে ক্যালিওগ্রাফি শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সুস্থধারার সংস্কৃতি চর্চায় ক্যালিওগ্রাফি শিল্পের আরো প্রসার প্রয়োজন। এ জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে ক্যালিওগ্রাফি চর্চা বাড়াতে হবে। শনিবার সাফা ক্যালিগ্রাফি ইনিস্টিউট অব বাংলাদেশের ধানমণ্ডি ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত ক্যালিগ্রাফি আর্ট প্রতিযোগিতা ২০২৫-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তরা।

তৃতীয়বারের মতো সাফা ক্যালিগ্রাফি ইনিস্টিউট অব বাংলাদেশের ধানমণ্ডি ব্রাঞ্চের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় দেশের সর্ববৃহৎ জাতীয় ক্যালিগ্রাফি আর্ট প্রতিযোগিতা-২০২৫।

প্রতিযোগিতায় তিন ক্যাটাগরি থেকে সর্বমোট নয়জনকে পুরস্কৃত করা হয়েছে। জুনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন ফাতেমা কানিজ সজিদা। দ্বিতীয় স্থান স্থান অর্জন করেন মেহজাবিন রহমান ও তৃতীয় স্থান স্থান অর্জন করেন সুমাইয়া সারওয়াত। সিনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান স্থান অর্জন করেন নওশীন জাহরা সুবহা। দ্বিতীয় স্থান স্থান অর্জন করেন মো. নজরুল ইসলাম ও তৃতীয় স্থান স্থান অর্জন করেন মনতাজার হাসান। প্রফেশনাল ক্যাটাগরিতে প্রথম স্থান স্থান অর্জন করেন মুনিরা মুমতাহিনা, দ্বিতীয় স্থান স্থান অর্জন করেন তাসরিন সুলতানা আনিকা ও তৃতীয় স্থান স্থান অর্জন করেন ইফতেখারুল আলম ত্ব-য়াহা।

প্রতিযোগিতায় বিচারক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য চিত্রশিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা অনুষদের সাবেক চেয়ারম্যান ড.আব্দুস সাত্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন চারু শিল্পী পরিষদের সম্মানিত সভাপতি কার্টুনিস্ট ইবরাহীম মণ্ডল, জাতীয় হ্যান্ড রাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি খুরশিদ আলম ভুঁইয়া, মেজর মানজুরুল কবীর চৌধুরী, ঢাকা আহসানিয়া ইনস্টিটিউট অব সুফিজমের সম্মানিত পরিচালক ও অধ্যাপক শাইখ মুহাম্মাদ উছমান গনী প্রমুখ।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি