মধুপুরে পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন
ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের কর্মকর্তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের "আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ" মধুপুরের কর্মকর্তারা।
রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টাঙ্গাইলের মধুপুরে ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ কর্মকর্তারা পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছে।
দিবস কর্মবিরতি ও মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী।
হাসপাতালের কনসালটেন্ট বৃন্দ, আর এমও, মেডিকেল অফিসার, নার্সিং অফিসার এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী বৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচি শেষে দাবির বিষয়ে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) সামনে এই অবস্থান কর্মসূচি পালন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে আগামী এক সপ্তাহের মধ্যে পক্ষপাতদুষ্ট এ আদেশ প্রত্যাহার না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের পক্ষ থেকে জানানো হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার