ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নজাতকের স্বাভাবিক মৃত্যু'কে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,অভিযোগ স্থানীয়দের


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৩-৩-২০২৫ দুপুর ১:১২

চট্টগ্রামের কর্ণফুলীতে ৬ মাস বয়সী এক নবজাতকের স্বাভাবিক মৃত্যু'কে কেন্দ্র করে একটি পক্ষ সেটা ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ শাহমিরপুর এলাকায় বাচ্চাদের খেলা ধুলাকে কেন্দ্র করে মো: ইসমাইল ও বেবি আক্তারের সাথে রবিউল হোসেন ও তার মা খুরশিদা বেগমের কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষ,পরে ৯৯৯ খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। কিছুক্ষণ পর জানা যায় বাড়ির ভিতরে অবস্থানরত রবিউল হোসেনের বোনের ৬মাস বয়সী নবজাতক মারা যায়। হাতাহাতির ঘটনাকে ভিন্নখাতে রুপ দিতে একটি গোষ্ঠী সেই নবজাতকের স্বাভাবিক মৃত্যু'কে অস্বাভাবিক মৃত্যু বলে অপপ্রচার চালাচ্ছে বলে জানান স্থানীয়রা।

(২ মার্চ) রবিবার বিকাল চারটার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়ন ৭নং ওয়ার্ড দক্ষিণ শাহমিরপুর জাগিরপাড়ার ছনার বাপের বাড়ি এলাকায় এঘটনা ঘটে।নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান,হাতাহাতির কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়,ঘটনার কিছুক্ষণ পর জানা যায় ইয়াছমিন বেগমের ৬মাস বয়সী নবজাতক মারা গেছে, মৃত্যু হওয়া ওই নবজাতক জন্মের পর থেকে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন,হাতাহাতি হওয়া স্থানের আশেপাশে ওই নবজাতক শিশুটি ছিলনা, স্বাভাবিকভাবে ওই নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানান প্রতিবেশীরা কিন্তু দীর্ঘদিন আগে ইসমাইলের সাথে রবিউল হোসেনের মামলা সংক্রান্ত বিরোধ থাকায় হাতাহাতির ঘটনাকে ভিন্নখাতে নিতে স্বাভাবিক মৃত্যু'কে অস্বাভাবিক মৃত্যু বলে অপপ্রচার করছে তারা।

এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফ বলেন,শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে এঘটনায় একটি মামলা রুজু করা হচ্ছে,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ