ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৪-৩-২০২৫ দুপুর ১২:৫১

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইটভাটায় প্রশাসনের অভিযানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দরা। সেই সঙ্গে প্রধান উপদেষ্টা এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি স্মারকলিপি দিয়েছে তারা। 

মঙ্গলবার সকাল ১১ টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ করে সমিতির উপজেলা শাখার নেতৃবৃন্দ ও ইট নির্মাণ শ্রমিকেরা।

এ সময় বিভিন্ন ইটভাটার মালিক–শ্রমিক মিলে প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা ইট ভাটা মালিক সমিতির উপদেষ্টা মোশাররফ হোসেন আকন্দ, সভাপতি আবু হানিফ খান প্রমুখ। 

তাঁরা বলেন, আমাদের ইটভাটায় কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ বেশ কিছু লাইসেন্স বাবদ প্রতিবছর রাজস্ব দিয়ে আসছে। এ ছাড়া ইটভাটা পরিচালনার অন্যান্য খাতের জন্য ব্যাংকঋণ বা দায়দেনা করেছে। শ্রমিকদের অগ্রিম হিসেবে বড় অঙ্কের টাকা ছয় মাস আগে প্রদান করা হয়েছে। এ সময় ইটভাটাগুলো বন্ধ করলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়বেন ভাটার মালিক ও শ্রমিকেরা। এতে জীবন–জীবিকা ব্যাহত হয়ে পড়বে বলে জানান তাঁরা। ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬