ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

হাতিরঝিলে চলন্ত গাড়িতে আগুন, যানজটে আটকা ফায়ারের গাড়ি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৩-২০২৫ দুপুর ১:৫৫

রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তবে আধা ঘণ্টা ধরে চেষ্টা করেও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, রাজধানীর হাতিরঝিলে একটি ওভারপাসের ওঠার মুখে চলন্ত একটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১২ টা ২৫ মিনিটে খবর পাওয়ার পর তেজগাঁও স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে। ১২ টা ৫০ মিনিট পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারেনি।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের গাড়ি পুলিশ প্লাজার সামনে আটকা রয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে সহযোগিতা জন্য। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতিরঝিলের ওভারপাসে একটি মাইক্রোবাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ফলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রাজু বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে হাতিরঝিলের মহানগর ব্রিজের ওপরে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ব্রিজ দিয়ে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে

২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর