ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সাংবাদিক নুরুল আলমের মৃত্যুতে "দৈনিক সকালের সময়" সম্পাদকের শোক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৩-২০২৫ দুপুর ১:২২

দৈনিক সকালের সময়ের বিশেষ প্রতিনিধি ও  খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রবীণ সাংবাদিক, খাগড়াছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং গুইমারা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  দৈনিক সকালের সময়ের  সম্পাদক ও প্রকাশক মোঃ নূর হাকিম । 

মঙ্গলবার ( ০৪ মার্চ ) এক শোকবার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর  ৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গুইমারায় নিজ বাসভবনে  তিনি ইন্তেকাল করেন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৬৩ বছর। তিনি স্ত্রী ও সন্তানসহ অংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে খাগড়াছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা প্রকাশ করেন। 

সাংবাদিক নুরুল আলম প্রায় সাড়ে ৪ দশক পাহাড়ের মানুষের সুখ-দুঃখের কথা লিখে গেছেন। সাংবাদিকতার দীর্ঘ সময়ে তিনি একাধারে দৈনিক সকালের সময় সহ অসংখ্য জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, নিজস্ব প্রতিবেদক ও পার্বত্যাঞ্চল প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম