ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আওয়ামী ফ্যাসিবাদের দোসর ডাঃ স্বপন কুমার বিশ্বাসের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৫-৩-২০২৫ দুপুর ৩:২৯

জয়পুরহাটে সিভিল সার্জন হিসেবে শেখ হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের দোসর ডাঃ স্বপন কুমার বিশ্বাসের বদলির আদেশ বাতিল করে ডাঃ রুহুল আমিনের ওএসডি আদেশ প্রত্যাহার ও পুনঃবহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৫ মার্চ) দুপুরে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও 
সাধারণ জনগণসহ বিভিন্ন ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সংগঠক সাইফ হাসান রাফি, জয়পুরহাট জেনারেল হাসপাতালের অর্থপেডিক সার্জন ডাঃ সোহেল রানা, নার্সিং শিক্ষার্থী ইয়াসির আরাফাত, সাধারণ নাগরিক ইমরান হোসাইন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এই অবৈধ আদেশ আমরা মানিনা। ডাঃ স্বপন কুমার বিশ্বাস খুনি, স্বৈরাচার, শেখ হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের একজন দোসর । তাঁকে আমরা এখানে বসতে দিবনা। তারপরও যদি কেউ কোন অপচেষ্টা করে তাহলে কঠোর আন্দোলন ও প্রতিরোধ করা হবে। তাই অবিলম্বে তাকে সিভিল সার্জন পদে জয়পুরহাটে বদলির আদেশ বাতিল করে ডাঃ রুহুল আমিনের ওএসডি আদেশ প্রত্যাহার ও পুনঃবহালের দাবি জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার