বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে লোহাগড়ায় ইফতার বিতরণ
লোহাগড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান রাজ এর আয়োজনে ও সার্বিক সহযোগিতায় লোহাগড়া উপজেলা শহরের বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণের সময় পথচারী, ভ্যানচালক, কর্মজীবি মানুষ জনাব তারেক রহমানের উপহার পেয়ে সকলে আনন্দে উচ্ছাস প্রকাশ করেন।
এই সময় মাহবুবুর রহমান রাজ এর সাথে কথা বললে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে, এবং নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনির ভাইয়ের নির্দেশনায় আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
আপনারা দেখেছেন সাধারণ মানুষ এতোদিন পরে তারেক রহমানের পক্ষ থেকে আমাদের হাত দিয়ে অতি সামান্য আয়োজনের এই ইফতার পেয়ে কি পরিমান আনন্দিত, ইনশাআল্লাহ আমাদের এই আয়োজন চলমান থাকবে। তিনি আরও বলেন সামনে ঈদুল ফিতর উপলক্ষে হত দরিদ্র মানুষের কাছে তারেক রহমানের পক্ষ থেকে অতি সামান্য পরিসরে আমরা লোহাগড়া উপজেলা পৌর ও কলেজ ছাত্রদল কিছু ঈদ উপহার পৌছে দিবো, ইনশাআল্লাহ।
এ ছাড়াও উক্ত ইফতার বিতরণে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব রিফাত খান, পৌর ছাত্রদল নেতা পাপ্পু শিকদার, কলেজ ছাত্রদল নেতা নাদিম জামান মাহিন, তাসনিম রহমান বাধন, আয়াজুল ইসলাম রাতুল, রাকিব প্রমূখ।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত