ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে বিয়ের প্রলোভন দিয়ে এক সন্তানের জননীকে ধর্ষণ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৬-৩-২০২৫ দুপুর ২:৫৬

রাজশাহীর তানোরে মুঠোফোনে পরিচয় ও প্রেম অতঃপর বিয়ের প্রলোভন দিয়ে এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে উঠেছে খাইরুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। এই অভিযোগে গত মঙ্গলবার দিবাগত রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে সরনজাই ইউনিয়নের (ইউপি) সরনজাই কাচারিপাড়া গ্রামের সাজ্জাদ আলীর পুত্র খাইরুল ইসলামের (২০) মুঠোফোনে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। গত ৩ মার্চ সোমবার রাতে ওই নারীকে খাইরুল বাড়ির পাশে ডেকে আনে। এরপর বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করে। পরে বিয়ের জন্য চাপ দিলে কৌশলে পালিয়ে যায় সে। এ ঘটনায় পরের দিন তানোর থানায় ধর্ষণ মামলা করেন ওই নারী। ঘটনার পর থেকে খাইরুল গা ঢাকা দিয়েছেন। 
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার রাতে ঘটনার সময় স্থানীয়রা খাইরুলকে আটক করেন। কিন্ত্ত কাচারিপাড়া গ্রামের সিদ্দিক মুহুরির পুত্র আলামিন মুহুরি এসে আপোষ-মিমাংসার কথা বলে খাইরুলকে ছিনিয়ে নিয়ে যায়।এমনকি ধর্ষণের আলামত ভিকটিমের (মুঠোফোনের ছবি ও ভিডিও) ডিলেট করে দেন। স্থানীয়রা আলামিনের শাস্তির দাবি করেছেন।এদিকে আলামিন মামলা থেকে বাঁচতে স্বেচ্ছায় মামলার স্বাক্ষী হয়েছে।
এদিকে থানায় মামলা দায়েরের পর থেকে ওই নারী ও তাঁর পরিবারকে নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে খাইরুলের লোকজন। স্থানীয় প্রভাবশালীরাও মীমাংসার জন্য নানাভাবে চাপ দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। 
এবিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, স্বামী পরিত্যক্ত ওই নারীর অভিযোগ আমলে নিয়েছে পুলিশ। বুধবার সকালে নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। খাইরুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এবিষয়ে আলামিন বলেন,ওই ছেলের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে বিষয়টি মিমাংসার উদ্যোগ নেয়া হয়েছিল। তাই মোবাইলের ছবি ভিডিও ডিরেট করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ