চট্টগ্রাম ইফতার সামগ্রী বিতরণ করেছে সাইলো ঠিকাদার শ্রমিক ইউনিয়ন
চট্টগ্রাম সাইলো ঠিকাদার শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইউনিয়নের দুঃস্হ সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। ৬ মার্চ (বৃহস্পতিবার) সাইলো ঠিকাদার শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইকবাল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৯ নং ওয়ার্ড়ের সাবেক কাউন্সিলর, ই,পি,জেড থানা বি,এন,পির সাবেক সভাপতি ও নগর বি,এন,পির আহবায়ক কমিটির সদস্য সরফরাজ কাদের রাসেল। বিশেষ অতিথি ছিলেন পতেঙ্গা থানা বি,এন,পির সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন, নগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান শামিল,পতেঙ্গা-হালিশহর আঞ্চলিক শ্রমিকদলের সভাপতি আবু জাফর।
অনুষ্ঠানে প্রধান অতিথি সরফরাজ কাদের রাসেল বলেন, শ্রমিকরা হচ্ছে আমাদেরই ভাই বন্ধু। তাদের ন্যায্য পাওনা আদায়ে আমাদের সবসময় সোচ্চার থাকতে হবে। শ্রমিকদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। ফ্যাসিবাদের আমলে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, আবার সরকারি অনেক শিল্পকারখানা সুকৌশলে বিক্রি করে দিয়ে কমিশন বাণিজ্য করেছে, আর যেনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পতেঙ্গা-হালিশহর আঞ্চলিক শ্রমিকদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম সাবের, মুন্সি মিয়া, হাসান সওদাগর, মোঃইউনুছ, পতেঙ্গা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নিজামুদ্দিন লেদা, থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক ফোরকান, যুবদল নেতা আসলাম, ইয়াসিন রিকি, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হারুন উর রশিদ এবং অত্র ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার