ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৩-২০২৫ দুপুর ৪:৫৫

সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।শুক্রবার (৭ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পাবনার টেক এলাকার শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। বেলা ৩টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনারটেক এলাকায় শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসর সিনিয়র স্টেশন ম্যানেজার প্রবণ চৌধুরী বলেন, ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও জিবারো ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম