ময়মনসিংহে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন
ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ধলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ধলা স্টেশন পার হওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনে আগুন ধরে প্রচুর ধোঁয়া বের হতে থাকে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় রেলওয়ের কর্মকর্তারা তাৎক্ষণিক খবর পেলে রেলওয়ের কর্মীসহ স্থানীয়রা এসে ইঞ্জিনে পানি ঢাললে ধোঁয়া বের হওয়া বন্ধ হয়।
ওসি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বিকল্প ইঞ্জিন যুক্ত করা হয়। এসময় ওই ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার