মধুপুরে আন্তর্জাতিক নারী দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।শনিবার (০৮ মার্চ) বেলা ১১ টার দিকে “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে শীর্ষক আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র্যালি শহরের মূল সড়ক প্রদক্ষিণ শেষে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
মধুপুর উপজেলা প্রশাসন, উপজেলা নারী বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও সনাক টিআইবি'র যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
এ কর্মসূচিতে টিআইবি’র মধুপুর সনাক, পরিবার শিশু কল্যাণ কেন্দ্র, কারিতাস, আচিক মিচিক সোসাইটি সহ বিভিন্ন উন্নয়ন সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। র্যালী শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন সভাপতিত্ব করেন।
নৃত্য শিল্পী সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমরানুল কবির, মধুপুর সরকারী কলেজের সাবেক অধ্যাপক মুনতাজ আলী, সনাক সদস্য মোঃ বজলুর রশিদ খান, উপজেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মোসলেমা আক্তার মাকসুদা, জাতীয় নাগরিক পার্টি মধুপুর শাখার সদস্য এসএম সবুজ, কারিতাসের সুচনা রুরাম, আচিক মিচিক সোসাইটির সুলেখা ম্রং, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, সাংবাদিক আনোয়ার সাজাৎ ইমরান প্রমূখ।
এ সময় এনজিও প্রতিনিধি, তরুণ শিক্ষার্থী, সমাজকর্মী, সনাক মধুপুরের সকল সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার